২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চীনা প্রেসিডেন্টের নৈশভোজে রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং তার স্ত্রী রাশিদা খানম সোমবার রাতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর দেওয়া নৈশভোজে অংশ নিয়েছেন।

সাজিদুল হক

বেইজিং থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2014, 12:43 AM

Updated : 22 Aug 2022, 07:51 PM

বেইজিং এর অলিম্পিক পার্কের ওয়ার কিউবে ২২ তম ‘অ্যাপেক ইকোনোমিক লিডারস’ সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করেন চীনা প্রেসিডেন্ট।

আবদুল হামিদ ও রাশিদা খানম অনুষ্ঠানস্থলে পৌঁছালে শি জিনপিং এবং তার স্ত্রী পেং লিউয়ান তাদেরকে স্বাগত জানান।

সম্মেলনে আসা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেসহ অন্যান্য বিশ্ব নেতারাও এই নৈশভোজে আসেন। এ সময় রাষ্ট্রপতি আবদুল হামিদ বিশ্ব নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

পরে রাষ্ট্রপতি ও তার স্ত্রী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফায়ার ওয়ার্কস প্রদর্শনী উপভোগ করেন।