২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে গলিত লাশ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় খাল থেকে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 03:15 PM

Updated : 22 Aug 2022, 07:50 PM

সোমবার দুপুরের দিকে উপজেলার কমনগর ও বগুড়া গ্রামের মধ্যবর্তী মাঠের খালে লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।

শৈলকুপা থানার এসআই মো. কবির আহমেদ জানান, লাশ গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি।   

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ধারণা করা হচ্ছে বেশ কয়েক দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে দুই গ্রামের মধ্যবর্তী রাস্তার পাশের খালের ধারে পুঁতে রাখে। শিয়াল গর্ত খুড়লে লাশ বেরিয়ে আসে।”