২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সেই দুই লাশের পরিচয় মিলেছে

যশোরের শার্শা উপজেলার সুবর্ণখালী এবং বেনাপোলের বালুন্ডা থেকে উদ্ধার হওয়া দুই লাশের পরিচয় মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2014, 11:52 AM

Updated : 22 Aug 2022, 07:50 PM

শনিবার সুবর্ণখালী ওয়াপদা জোড়া সেতুর নিচ থেকে উদ্ধার ব্যক্তির নাম শাহজাহান আলি (৪২)। তার বাবার নাম মোবারক আলি। বাড়ি শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার মহিশাডাঙ্গা গ্রামে।

অন্যদিকে বেনাপোলের বালুন্ডা গ্রামের ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া ব্যক্তির নাম রেজাউল ইসলাম শেখ (৩৮)। বাবার নাম মোতালেব শেখ। তার বাড়ি ঝালকাঠি সদর উপজেলার রূপকাঠি গ্রামে।

শার্শা থানার ওসি শাহিদার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শাহজাহান স্ত্রীর সঙ্গে ঝগড়া করে শুক্রবার রাতে বাড়ি থেকে বের হয়েছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছে। তার দুই স্ত্রী।

“শাহজাহান ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। তার স্ত্রী লাশ শনাক্ত করেন।”

বেনাপোল পোর্ট থানার ওসি অপূর্ব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেজাউল বছরখানেক আগে অসুস্থতার কারণে ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন। শনিবার তিনি দেশে ফেরার পথে বালুন্ডা গ্রামে তার মৃত্যু হয়।

মৃতের ভাই মনা শেখ পুলিশকে তার পরিচয় নিশ্চিত করেছেন।