সাতক্ষীরায় বাস পানিতে, নিহত ১
সাতক্ষীরা সদরে একটি যাত্রীবাহী বাস পানিতে পড়ে একজন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছেন।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) শেখ নাসিরউদ্দীন প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে যাওয়া কালিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস (সাতক্ষীরা-জ-১১-০১১২) সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের বাঁকাল এলাকায় বিপরীতমুখী একটি পণ্যবাহী ট্রাককে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পানিতে পড়ে যায়।
এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে হতাহতদের উদ্ধার করে।
