২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মগবাজারে হোটেলে প্রকৌশলীর লাশ

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে এক ডিপ্লোমা প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 08:50 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

নিহত আসাদুজ্জামানের (৪২) বাড়ি চুয়াডাঙ্গায়।

রোববার বিকাল সাড়ে ৪টার দিকে মগবাজারের গ্রিন টাওয়ার আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে রমনা থানার ওসি মশিউর রহমান জানিয়েছেন।

তিনি বলেন, গত ৪ নভেম্বর হোটেলের ওই কক্ষে উঠেছিলেন আসাদুজ্জামান।

“রোববার বিকাল পর্যন্ত তিনি কক্ষ থেকে বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ বিকল্প চাবি দিয়ে দরজা খুলে বিছানায় তার মৃতদেহ দেখে থানায় খবর দেয়।”

নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই জানিয়ে তিনি বলেন, “স্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারপরও মৃত্যুর সঠিক কারণ জানতে লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।”

আসাদুজ্জামান ঢাকায় কেন এসেছিলেন বা কোথায় কর্মরত ছিলেন সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কিছু জানাতে পারেনি।