চট্টগ্রামে চোরাই কাঠসহ ট্রাক আটক
চট্টগ্রামের চাঁন্দগাও থেকে প্রায় ১২ লাখ টাকার চোরাই কাঠসহ একটি ট্রাক আটক করেছে কোস্টগার্ড।
তবে এঘটনায় কাউকে আটক করা যায়নি বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
কোস্টগার্ড পূর্ব জোনের বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টার দিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অভিযান চালিয়ে এসব কাঠ উদ্ধার করা হয়।
উপ-পরিচালক (গোয়েন্দা) একেএম মারুফ হাসান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০০ ঘনফুট সেগুন ও ৩০০ ঘনফুট গামারি কাঠ জব্দ করা হয়।
