রংপুরে জামায়াত-শিবিরের ১৮ জন আটক
বিক্ষোভ কর্মসূচি চলাকালে নাশকতার চেষ্টার অভিযোগে রংপুরের মিঠাপুকুর উপজেলায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
মিঠাপুকুর থানার ওসি রবিউল আলম জানান, রোববার বেলা সাড়ে ১২টায় আল ফারুক ইনস্টিটিউটের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।
আটকদের মধ্যে উপজেলা জামায়াতের সদস্য আব্দুল হাদী, পায়রাবন্ধ ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ আব্দুস সামাদও রয়েছেন। বাকিদের নাম জানাতে পারেনি পুলিশ।
জামায়াত-শিবির নেতাকর্মীরা যানবাহন আটকিয়ে নাশকতা সৃষ্টির চেষ্টা করছিল বলে দাবি করেন এই পুলিশ কর্মকর্তা।
যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় দেওয়ার প্রতিবাদে দলটি রোববার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করছে।
