২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোদাগাড়ীতে হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় একটি বাড়ি থেকে এক কেজি হেরোইন উদ্ধার করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2014, 04:29 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার গভীর রাতে এ অভিযানে ওই বাড়ির মালিককে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে।

রাজশাহী র‌্যাবের সহকারী পরিচলাক এএসপি মির্জা গোলাম সারোয়ার জানান, রাত ২টার দিকে মহিষালবাড়ী এলাকায় হেরোইন বিক্রেতা ইসরাইল হকের (৩২) বাড়িতে অভিযান চালানো হয়।

এ সময় তার ঘর থেকে ১ কেজি ২০ গ্রাম হেরোইন উদ্ধার এবং ইসরাইলকে গ্রেপ্তার করা হয়।

উদ্ধার হেরোইনের মূল্য প্রায় এক কোটি টাকা বলে তিনি জানান।