জাহাঙ্গীরনগরে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জেনারেটর এলাকায় পুকুরে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
নিহত জান্নাতুল ফেরদৌস (১৩) বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান হলের পরিচ্ছন্নতা কর্মী লিয়াকত হোসেনের মেয়ে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শীরা জনায়, সকালে জান্নাতুল তার বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের একটি পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে যায়।
প্রায় আধাঘণ্টা পর তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মী শওকত আলী বলেন, “সকাল সাড়ে ১১টায় ঘটনার পর আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসি।”
কর্তব্যরত চিকিৎসক ধীরেন্দ্র কুমার বিশ্বাস বলেন, “মেডিকেলে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।”
