শরীয়তপুরে কিশোরের লাশ উদ্ধার
শরীয়তপুরের সখিপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক কিশোরের লাশ পাওয়া গেছে।
শনিবার রাত ৮টার দিকে সখিপুর থানার গৌরাঙ্গবাজার লঞ্চ ঘাট থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।
সখিপুর থানার এসআই রফিকুল ইসলাম জানান, রাত ৮টার দিকে ভেদরগঞ্জ উপজেলার গৌরাঙ্গবাজার লঞ্চঘাটের কাছে নদীতে ১৩/১৪ বছরের ওই কিশোরের লাশ পাওয়া যায়।
তার পরনে জিন্স প্যান্ট ও গায়ে প্রিন্টের শার্ট ছিল। তার মুখ ও পেটে আঘাতের চিহ্ন এবং গলায় গামছা প্যাঁচানো ছিল।
“ধারণা করা হচ্ছে ছেলেটিকে কেউ হত্যা করে নদীতে লাশ ফেলে দিয়েছে।”
পুলিশ মৃতদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় সখিপুর থানায় একটি মামলা হয়েছে।
