২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রতি আসনে ভর্তিচ্ছু ৫৬

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এবার প্রতি আসনের বিপরীতে ‘ভর্তিযুদ্ধে’ অবতীর্ণ হচ্ছেন গড়ে ৫৬ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

শনিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার এ তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার রাত ১২টায় ভর্তির আবেদন গ্রহণ শেষ হয়েছে।

চারটি অনুষদের অধীনে ৯১০টি আসনের জন্য আবেদন করেছেন মোট ৫১ হাজার ১৪১ জন শিক্ষার্থী। সে হিসেবে প্রতি আসনের বিপরীতে গড়ে ৫৬ জন লড়ছে।

এর মধ্যে 'এ' ইউনিটে ২০ হাজার ৪০৫ জন, 'বি' ইউনিটে ১৫ হাজার ৯৬৬ জন ও 'সি' ইউনিটে ১৪ হাজার ৭৭০ জন ভর্তির জন্য আবেদন করেছেন।

আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান বিশ্ববিদ্যালয়ের ওই কর্মকর্তা।