২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা পাওয়ার পর বাসের সুপারভাইজারকে গ্রেপ্তার

বাসে দুই হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়ার পর এস আলম পরিবহনের এক সুপারভাইজারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 06:53 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

বাকলিয়া থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, শুক্রবার গভীর রাতে চট্টগ্রামের শাহ আমানত সেতু এলাকায় কক্সবাজার থেকে আসা এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালায় পুলিশ।

“বাসের সুপারভাইজার আবু সৈয়দকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী বাসের টুলবক্সের ভেতর প্যাকেটে মোড়ানো অবস্থায় দুই হাজার ইয়াবা পাওয়া যায়।”

আবু সৈয়দ এর আগেও কয়েকবার কক্সবাজার থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিক্রেতাদের কাছে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে ওসি জানান।

আবু সৈয়দের (৪২) বাড়ি চট্টগ্রামের সাতকানিয়ায়। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে পুলিশ।

এদিকে শনিবার সকালে ৫০০টি ইয়াবাসহ ইনামুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় বলে বাকলিয়া থানার ওসি জানিয়েছেন।

“শাহ আমানত সেতু এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় ইনামুলের দেহ তল্লাশি করে ৫০০ ইয়াবা পাওয়া যায়।”