২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাঁজা ইয়াবা উদ্ধার, আটক ২

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি টেলিভিশনের চ্যানেলের স্টিকার লাগানো মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2014, 06:42 PM

Updated : 22 Aug 2022, 07:49 PM

এছাড়া সোনারগাঁওয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, শনিবার সকালে আলাদা দুটি ঘটনায় এসব গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- ঢাকার মুগদা এলাকার আব্দুল কাদের (৩৪) ও মাদারীপুরের মহিষার চর এলাকার বোরহান উদ্দিন (৩২)।

কাচঁপুর মহাসড়ক থানার ওসি মাহবুবু হোসেন জানান, গোপনে খবর পেয়ে বন্দর উপজেলার মদনপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বেসরকারি টেলিভিশনের স্টিকার লাগানো মাইক্রোবাসে তল্লাশি চালায় পুলিশ।

এ সময় ছয়টি স্কচটেপে মোড়ানো ৫০ কেজি গাঁজাসহ কাদের ও বোরহান নামে দুই মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে পুলিশ।

সোনারগাঁও থানার ওসি রিয়াজুল হক জানান, মেঘনা টোলপ্লাজা এলাকায় একটি বাসে তল্লাশি চালিয়ে দুই হাজার ১৪০টি ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।