২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না'গঞ্জে বকেয়া বেতনের দাবিতে সমাবেশ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানার শ্রমিকরা অবস্থান ধর্মঘট ও সমাবেশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 09:02 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

বৃহস্পতিবার দুপুরে ফতুল্লার এনটি অ্যাপারেলসের শ্রমিকরা শহরের বঙ্গবন্ধু সড়কস্থ বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) ভবনের সামনে এই কর্মসূচি পালন করে। 

সমাবেশে বক্তারা বলেন, পাওনা না মিটিয়ে, বিনা নোটিশে কারখানার তিনশ শ্রমিককে চাকরিচ্যুত করা হয়েছে। ফলে শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে।

তারা অবিলম্বে শ্রম আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ার জন্য বিকেএমইএ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আহ্বায়ক আবু নাইম খান বিপ্লব, ট্রেড ইউনিয়ন কেন্দ্রের বিমল কান্তি দাস, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি সেলিম মাহমুদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম প্রমুখ।