২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নভেম্বরেই মাওয়া ঘাট স্থানান্তর

নভেম্বরের  মধ্যেই মাওয়া ফেরি ঘাট শিমুলিয়ায় স্থানান্তর হবে বলে জানিয়েছেন নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 07:44 PM

Updated : 13 Oct 2022, 12:46 PM

বৃহস্পতিবার বিকালে শমুলিয়া ঘাট পরিদর্শন শেষে এ কথা জানিয়ে মন্ত্রী বলেন,  মাওয়া ফেরি ঘাটের জন্য পদ্মা সেতুর নির্মাণ কাজে যাতে বিঘ্ন ঘটে,  সে কারণেই দ্রুত এটি সরিয়ে নেয়া হচ্ছে।

মাওয়া থেকে প্রায় আড়াই কিলোমিটার দূরে শিমুলিয়া ঘাট, যেখানে স্বাভাবিকভাবে ফেরি ও লঞ্চসহ সকল নৌযান চলাচলের ব্যবস্থা রয়েছে।

এই সময় বিআইডব্লিউটিএর চেয়াম্যান খন্দকার শামসুদ্দোহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।