২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে বাসে আগুন

সপ্তাহজুড়ে জামায়াতে ইসলামীর হরতালের শেষ দিনে বৃহস্পতিবার রাজধানীর শ্যামলীতে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2014, 07:25 PM

Updated : 22 Aug 2022, 07:48 PM

দমকল বাহিনীর কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার নিলুফার ইয়াসমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যার কিছু আগে দুর্বৃত্তরা শ্যামলী সিনেমা হলের সামনে একটি বাসে আগুন দেয়।

দমকল বাহিনীর দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়।

ঘটনাস্থলে ক্ষয়-ক্ষতির পরিমাণ জানাতে পারেননি নিলুফার ইয়াসমিন।