২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরা স্বেচ্ছাসেবক দল সভাপতি আটক

সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তারিকুল হাসানকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 08:58 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

বুধবার সন্ধ্যায় শহরের রাধানগর এলাকা থেকে তাকে পুলিশ আটক করা হয়। তিনি পলাশপোল এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ওসি গোলাম রহমান সাংবাদিকদের জানান, টহলরত পুলিশকে দেখে দৌড় দেন তারিকুল। এ সময় পুলিশের সন্দেহ হলে তাকে আটক করা হয়।

ওসি বলেন, জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমান হত্যা মামলার অন্যতম আসামি তারিকুল হাসান।