পঞ্চগড়ে হাজতির মৃত্যু
চিকিৎসাধীন অবস্থায় পঞ্চগড় জেলা কারাগারের এক হাজতির মৃত্যু হয়েছে।
ওয়াজেদ আলী জেলার দেবীগঞ্জ উপজেলার আলমনগর পাঠানপাড়া গ্রামের বাসিন্দা। তিনি নারী-শিশু নির্যাতন আইনে একটি মামলার আসামি ছিলেন।
জেলা কারাগারের জেলার ইউনুস জামান জানান, ওয়াজেদ আলী তার ছেলের স্ত্রীর দায়ের করা একটি মামলায় সোমবার (৩ নভেম্বর) থেকে কারাগারে ছিলেন।
বুধবার সকালে তিনি অসুস্থ হয়ে পড়লে পঞ্চগড় সদর আধুনিক হাসপাতলে ভর্তি করা হয়। পরে সেখানে মৃত্যু হয়।
বিকালে ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান জেলার ইউনুস।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাজিউল করিম রাজু জানান, প্রচণ্ড ঘাম ও বুকে ব্যথা হওয়ায় কারা কর্তৃপক্ষ ওই হাজতিকে হাসপাতালে ভর্তি করে। এখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
