২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে বিএনপি-জামায়াত কর্মীসহ আটক ২৭

হরতালকে কেন্দ্র করে নাশকতা ঠেকাতে নোয়াখালীতে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের আট কর্মীসহ ২৭ জনকে আটক করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2014, 11:20 AM

Updated : 22 Aug 2022, 07:48 PM

পুলিশ সুপার মো. ইলয়াছ শরীফ জানিয়েছেন, মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে পাঁচ জন জামায়াতে ইসলামী ও তার সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মী এবং তিন জন বিএনপির কর্মী।

সর্বোচ্চ আদালতে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায় বহাল রাখার প্রতিবাদে হরতাল করছে তার দল।

পুলিশ সুপার ইলয়াছ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আটকদের বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা এবং নাশকতায় সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। জিজ্ঞাসাবাদের পর তাদের আদালতে হাজির করা হবে।”

এদিকে, হরতালে অপ্রীতিকর পরিস্থিতি সামাল দিতে জেলা শহর ও বিভিন্ন উপজেলায় পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।