২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাঁজা বিক্রির অপরাধে ৪ জনের দণ্ড

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে ‍অভিযান চালিয়ে গাঁজা বিক্রির অপরাধে চারজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 08:47 PM

Updated : 22 Aug 2022, 07:30 PM

মঙ্গলবার বিকালের চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলমের নেতৃত্বে অভিযানে সহযোগিতা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের কর্মকর্তারা।

আশারাফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরীর পাহাড়তলি থানার কাজীর দিঘীর পাড় এলাকায় গাঁজা বিক্রির সময় আব্দুল আজিজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ‍আজিজকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

অভিযানে নগরীর হালিশগর এলাকায় রফিকুল ইসলাম নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

পাশাপাশি একই এলাকার আবদুল হামিদকে একই অপরাধে ছয় মাসের এবং জমশেদকে চার মাসের দণ্ড দেয়া হয়।