২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ৬ কেজি স্বর্ণসহ যুবক আটক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয় কেজি ওজনের ছয়টি সোনার বারসহ এক যুবককে আটক করেছে বিমানবন্দর শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2014, 01:25 PM

Updated : 22 Aug 2022, 07:47 PM

Image
ফাইল ছবি

ফাইল ছবি

আটক তানজিলুর রহমানের (২৬) বাড়ি শরিয়তপুর জেলায়।

বিমানবন্দর শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জানান, মঙ্গলবার সকাল সোয়া ১১টায় তানজিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির রোম থেকে শাহজালাল বিমানবন্দরে নামেন।

“বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার আগে তার ব্যাগ তল্লাশি করে ছয় কেজি ওজনের ছয়টি স্বর্ণের বার পাওয়া, যার আনুমানিক বাজারমূল্য তিন কোটি টাকা।”

এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে এই শুল্ক কর্মকর্তা জানান।