বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় কুপিয়ে জখম
বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাগুরার মহম্মদপুরে কলেজ ছাত্রীকে কুপিয়েছে এক যুবক।
আহত মাবিয়া সুলতানা সদরের অলোকদিয়া অমরেশ বসু ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মেয়েটির পরিবারের বরাত দিয়ে মহম্মদপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, বেশ কিছুদিন ধরে পার্শ্ববর্তী আড়পাড়া গ্রামের বখাটে যুবক আশিকুর রহমান (২০) মেয়েটিকে প্রেম ও বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। এ প্রস্তাবে রাজি না হওয়ায় আশিক তাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়।
সোমবার ভোরে বাড়ির পাশে ওঁৎ পেতে থাকে আশিক। এ সময় মাবিয়া বাড়ির উঠানে বের হলে টর্চ লাইট দিয়ে মাথায় এবং ধারালো অস্ত্র দিয়ে নাক, কান ও হাতে আঘাত করে।
এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
