২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে জাতীয় চার নেতাকে স্মরণ

বরিশালে যথাযথ মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 04:07 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

দিনটি উপলক্ষে জাতীয় চার নেতাকে স্মরণ করতে নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদসহ স্বাধীনতার পক্ষের বিভিন্ন সংগঠন।

সোমবার সকালে নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যালয় প্রাঙ্গণে রক্ষিত বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস ও সদর আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ।

এরপর পুষ্পার্ঘ্য অর্পণ করেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা।

পর্যায়ক্রমে আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ এবং ১৪ দলসহ বিভিন্ন সংগঠন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে হত্যার পর গ্রেপ্তার করা হয় মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মুনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে।

একই বছরের ৩ নভেম্বর কারাগারে হত্যা করা হয় জাতীয় এই চার নেতাকে।

এরপর থেকে জাতীয় কলংকময় এই দিনটি ‘জেল হত্যা দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।