আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু
যান্ত্রিক ত্রুটি মেরামত শেষে আবার উৎপাদন শুরু হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারাখানায়।
তিনি বলেন, “সার কারখানার ইমপ্যাক্ট পাম্প বিকল হয়ে যাওয়ায় গত শুক্রবার রাতে উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামত শেষে সোমবার সকাল থেকে আবার ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে।”
এ তিনদিনে চার হাজার দুইশ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন ব্যহত হয়েছে, যার মুল্য প্রায় পাঁচ কোটি ২৫ লাখ টাকা বলে জানান তিনি।
