২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুগঞ্জে আগুনে পুড়েছে জাতীয় পার্টির কার্যালয়

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুন লেগে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়সহ ছয়টি দোকান পুড়ে গেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Nov 2014, 12:54 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা শহরের পূর্ববাজার এলাকায় এ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।

আশুগঞ্জ ফায়ার সার্ভিস কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকালে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কার্যালয়ের পাশে সুলতান মিয়ার জনি বেডিং ক্লথ স্টোরে আগুনে সূচনা হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আশুগঞ্জ ও ভৈরব ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড়ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

‍‍"আগুনে উপজেলা জাতীয় পার্টির অস্থায়ী কাযার্লয়, ফানির্চারের দোকান, লেপ তোষকের দোকানসহ ছয়টি দোকান পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।"