২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় বাস চাপায় পুলিশ কনস্টেবল নিহত

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 08:30 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

রোববার কুমিল্লা-সিলেট সড়কে ভিংলাবাড়ি এলাকায় নিহত রাসেল ভূঞা (২৮) ব্রাহ্মণবাড়িয়াv কসবা উপজেলার বাড়াই গ্রামের মজিবুর রহমান দুলাল ভূঞার ছেলে।

মাত্র ৯দিন আগে তার বিয়ে হয়েছিল বলে পুলিশ জানিয়েছে।

দেবিদ্বার থানার ওসি মিজানুর রহমান জানান, রাসেল ভূঞা রাঙ্গামাটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। ছুটিতে এসে গত ২৪ অক্টোবর তিনি বিয়ে করেন।

সকালে তিনি কসবার নিজ এলাকা থেকে মোটরসাইকেলযোগে কুমিল্লা যাচ্ছিলেন। ভিংলাবাড়ি এলাকায় তাকে তিশা পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। 

স্থানীয়রা বাসটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ওই ঘটনায় মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির হাবিলদার মো. তসলিম আহমেদ বাদী হয়ে দেবীদ্বার থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওসি মিজানুর রহমান আরও জানান, প্রায় সাত বছর আগে রাসেল পুলিশের চাকরিতে যোগদান করেন। গত অগাস্টে কুমিল্লা থেকে রাঙ্গামাটি বদলি হয়েছিলেন তিনি।