২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় ভারতীয় যুবক আটক

অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে সাতক্ষীরার দেবহাটা উপজেলায় এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2014, 05:51 PM

Updated : 22 Aug 2022, 07:29 PM

দেবহাটার টাউন শ্রীপুর সীমান্তে শনিবার রাতে সিরাজুল ইসলাম (২৫) নামের ওই যুবককে আটক করা হয়। রোববার সকালে তাকে দেবহাটা থানায় তাকে সোপর্দ করে বিজিবি।

সিরাজুল ইসলাম দিল্লীর সামশেরাবাদ এলাকার নাসিরুদ্দীনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।

দেবহাটা থানার ওসি আশরাফ হোসেন জানান, সীমান্ত অতিক্রম করে  সিরাজুল এদেশে প্রবেশ করলে টাউন শ্রীপুর বিওপির বিজিবি টহল দল তাকে আটক করে।

ওসি আরও জানান, তার পরিচয় জানার চেষ্টা করলে তিনি কথা না বলে কাগজে হিন্দিতে নাম ঠিকানা লিখে দেন।