ফেনীতে ২৪টি হাতবোমা উদ্ধার
জামায়াতে ইসলামীর ডাকা দ্বিতীয় দিনের হরতালের আগের রাতে ফেনী শহরে একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে ২৪টি হাতবোমা উদ্ধার করেছে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হরতালে নাশকতা সৃষ্টির জন্য এসব হাতবোমা ব্যবহারের পরিকল্পনা ছিল বলে মনে হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা সেগুলো ফেলে পালিয়ে যায়।”
যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তার দল জামায়াতে ইসলামী বৃহস্পতিবার, রবি ও সোমবার এই হরতালের দেয়।
এদিকে রোববার হরতালের মধ্যেই জামায়াতের শুরা সদস্য ও দলটির প্রধান অর্থ যোগানদাতা হিসেবে পরিচিত মীর কাসেম আলীর যুদ্ধাপরাধ মামলার রায় হচ্ছে।
ফেনীর জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির খোন্দকার জানান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে রোববার সকাল থেকে জেলায় পুলিশ ও র্যাবের পাশাপাশি বিজিবির টহল চলছে।
