গাজীপুরে তরুণীর লাশ উদ্ধার
গাজীপুর সদর উপজেলায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় দরগারচালা এলাকার গজারী বনে শাহিনুর আক্তারের (২৫) লাশটি পাওয়া যায়।
শাহিনুর ওই এলাকার আব্দুল ওহাব মিয়ার মেয়ে।
হোতাপাড়া পুলিশ ফাঁড়ির এসআই রফিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে শাহিনুর পার্শ্ববর্তী গজারী বনে ছাগল চড়াতে যান। বিকাল পর্যন্ত বাড়িতে না আসায় বাড়ির লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে গজারী বনে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্বজনরা। পরে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
দুর্বৃত্তরা তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে বলে ধারণা করছে পুলিশ।
তবে, হত্যার কারণ তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত করেতে পারেনি।
