২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আসামি ছিনতাই, আ. লীগ নেতা গ্রেপ্তার

বরিশালের মেহেন্দিগঞ্জে আসামি ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় এক আওয়ামী লীগ নেতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 07:33 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার হিজলা উপজেলার ধূলখোলা ইউপির আলী বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ধূলখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাওলানা জসিমউদ্দিন ও ফরিদ মিয়া।

মেহেন্দিগঞ্জ থানার ওসি উজ্জ্বল কুমার দে জানান, উপজেলার উলানিয়া ইউপির লক্ষ্মীপুর গ্রামের এক স্কুল ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে একই এলাকার বখাটে সবুজ মিয়া।

এ ঘটনায় রোববার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান সবুজকে আটক করেন।

পরে তাকে থানায় নিয়ে যাওয়ার পথে আওয়ামী লীগ নেতা জসিমউদ্দিন পুলিশের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেন। 

এ ঘটনায় পুলিশ মেহেন্দিগঞ্জ থানায় মামলা করেছে। ওই মামলার এজাহারভূক্ত আসামি হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।