২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তারে পরোয়ানা

সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে একটি মমলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গোপালগঞ্জের একটি আদালত।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 07:14 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. জাহাঙ্গীর হোসেন এ আদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সিকদার জানান, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার শ্রীরামকান্দি গ্রামের শেখ শাহনেওয়াজ শাহীন বাদী হয়ে সোমবার একটি মামলা দায়ের করেন।

বিচারক মামলাটি আমলে নিয়ে একমাত্র আসামি সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়ার্কের জ্যাকসন হাইটসের একটি হোটেলে টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে আব্দুল লতিফ সিদ্দিকী পবিত্র হজ, তাবলিগ জামাত সম্পর্কে মন্তব্য করলে ব্যাপক সমালোচনা হয়।

তাকে মন্ত্রিত্ব থেকে অপসারণ ও দল থেকে বহিষ্কার করা হয়েছে।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বেশ কয়েকটি মামলা হয়েছে। এরমধ্যে কয়েকটিতে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়।