২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পঞ্চগড়ে দুর্ঘটনায় ২ ব্যবসায়ী নিহত

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিঢোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2014, 05:44 PM

Updated : 22 Aug 2022, 07:24 PM

সোমবার রুহিয়া-ঠাকুরগাও সড়কের গোয়ালদীঘি মোড়ে এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন আটোয়ারীর তড়েয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামের হেফাজ উদ্দিনের ছেলে পলাশ (২৭) ও মির্জাপুর ইউনিয়নের নলপুকুরি গ্রামের জয়নুল ইসলামের ছেলে আব্দুর রাজ্জাক (২২)।

আটোয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাফফর জানান, উপজেলার ফকিরগঞ্জ বাজারের মসলা ব্যবসায়ী পলাশ ও কাঁচামাল ব্যবসায়ী আব্দুর রাজ্জাক একটি মোটরসাইকেলে ঔষুধ কিনতে বোদা উপজেলা সদরে যাচ্ছিলেন।

পথে গোয়ালদীঘি মোড়ে মাহি ফিলিং স্টেশনের সামনে একটি বাসকে সাইড দিতে গেলে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে রাজ্জাকের মৃত্যু হয় ও আহত অবস্থায় আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে পলাশও মারা যান।

দুর্ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় গোয়ালপাড়া এলাকায় স্থানীয় লোকজনের সহায়তায় ট্রাফিক পুলিশ এটি আটক করে।