চাঁদপুরে ৩ ‘মোটরসাইকেল চোর’ আটক
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় তিন যুবককে আটক করেছে পুলিশ, যারা মোটরসাইকেল চোর চক্রের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
আটকরা হলেন মিজানুর রহমান (২৮), মোহাম্মদ হোসেন (২৭) ও আব্দুর রহিম (২৯)। তাদের বাড়ি ফরিদগঞ্জের বড়ালী এলাকায়।
এসআই জসিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন তথ্য পেয়েই তিনজনকে ধরা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা লক্ষ্মীপুরের রায়পুর ও হায়দারগঞ্জ এলাকার একটি মটরসাইকেল চোর চক্রের সদস্য বলে স্বীকার করেছেন।”
চক্রের প্রধান শান্ত ও ইমনের খোঁজে রায়পুরের বিভিন্ন স্থানে সোমবার অভিযান চালানো হয়, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
