২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় জামায়াত নেতা গ্রেপ্তার

যুদ্ধাপরাধে দণ্ডিত দেলাওয়ার হোসাইন সাঈদীকে চাঁদে দেখার গুজব ছড়িয়ে নাশকতা ও ভাংচুরের মামলার আসামি বগুড়ার দুপচাঁচিয়া পৌর জামায়াতের আমির ওমর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2014, 10:42 PM

Updated : 22 Aug 2022, 07:23 PM

রোববার রাত ৯টার দিকে দুপচাঁচিয়া পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপচাঁচিয়া থানার ওসি রিয়াজ উদ্দিন আহমেদ জানান, “গোপন সংবাদ পেয়ে রাতে সরদার পাড়ার একটি বাসা থেকে ওমর আলীকে ধরা হয়।

“তিনি সাঈদীকে চাঁদে দেখা যাওয়ার গুজব ছড়িয়ে নাশকতা ও ভাংচুরের মামলার

পলাতক আসামি।”

বগুড়ার সহকারী পুলিশ সুপার উজ্জল কুমার রায় জানান, ওই জামায়াত নেতার বিরুদ্ধে মোট ১৪টি মামলা রয়েছে।