সোমবার দুবাই যাচ্ছেন রাষ্ট্রপতি
বিশ্ব ইসলামী অর্থনৈতিক ফোরামের (ডব্লিউআইইএফ) দশম বৈঠকে যোগ দিতে তিন দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাচ্ছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
ফাইল ছবি
মঙ্গলবার শুরু হতে যাওয়া ডব্লিউআইইএফ সম্মেলনের উদ্বোধনী দিনেই বক্তব্য দেবেন রাষ্ট্রপতি।
সম্মেলনে অংশগ্রহণ শেষে বুধবার তার দেশে ফেরার কথা রয়েছে।
তিন দিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সফর শেষে সোমবার তার দেশে ফেরার কথা রয়েছে।
