বাংলাদেশ জলসীমায় ১৪ ভারতীয় জেলে আটক
বাংলাদেশ জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে ট্রলারসহ ১৪ ভারতীয় জেলেকে আটক করেছে নৌবাহিনী।
বুধবার বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হয়।
এই ঘটনায় নৌবাহিনী আটকদের বিরুদ্ধে একটি মামলা করেছে।
শুক্রবার তাদের আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।
আটকরা হলেন ভারতের চব্বিশপরগনা জেলার কালিনগর পশ্চিম গঙ্গাধরপুর গ্রামের মন্টু বিশ্বাসের ছেলে নিত্য বিশ্বাস (৪৫), গনেশ সরকারের ছেলে গোবিন্দ সরকার (৩২), অনিল বিশ্বাসের ছেলে পরাণ বিশ্বাস (২৬), তাপস বিশ্বাসের ছেলে রিপন বিশ্বাস (২৪), কানাই মান্নার ছেলে গোপাল মান্না (৩৪), মন্টু বিশ্বাসের ছেলে তরুণ বিশ্বাস (৪০), পঞ্চ বিশ্বাসের ছেলে সুধান্য বিশ্বাস (২৮), কার্ত্তিক হালদারের ছেলে সঞ্চিত হালদার (৩১), সুধীর বিশ্বাসের ছেলে বিধান বিশ্বাস (৩৫)।
কালিনগর তিলকচন্দ্রপুর গ্রামের নিমাই বিশ্বাসের ছেলে সঞ্জয় বিশ্বাস (৪৪), ঈশ্বরীপুর গ্রামের মুচিরাম দাসের ছেলে বিশ্বনাথ দাস (২৬), কালিনগর গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে নিমাই বিশ্বাস (২৮), ইদ্রজিত বিশ্বাসের ছেলে রামেশ্বর বিশ্বাস এবং একই জেলার কুনতলী উপজেলার শান্তিজান কলোনির মুদ্রানগর গ্রামের ভগীরথ দাসের ছেলে প্রদীপ দাস (৪৩)।
