মাগুরায় মার্কেটে সাতটি হাতবোমা
মাগুরা শহরের একটি মার্কেটের সিঁড়ি থেকে সাতটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
"খবর পেয়ে সদর থানা পুলিশ হাতবোমাগুলো উদ্ধার ও নিষ্ক্রিয় করে।"
হাতবোমাগুলো কীভাবে ওখানে এল বা কারা এর সঙ্গে জড়িত তা জানতে তদন্ত শুরু হয়েছে বলে জানান এএসপি সুদর্শন।
