২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুবর্ণচরে তরুণীর গলাকাটা লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় এক তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2014, 03:27 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

বৃহস্পতিবার সকালে চর আমানউল্লাহ গ্রামের একটি ধানক্ষেতে লাশটি পাওয়া যায় বলে চরজব্বার থানার ওসি এনামুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

নিহত মৌসুমী আক্তার (১৬) পূর্ব চরবাটা ইউনিয়নের নঙ্গলিয়া গ্রামের আবুল কালাম সর্দারের মেয়ে।

ওসি এনামুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে ক্ষেতে ঘাস কাটতে গিয়ে রাখালরা মস্তক বিচ্ছিন্ন লাশটি দেখে পুলিশে খবর দেয়।  পরে মরহদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

পুলিশের ধারণা, তিন-চার দিন আগে ওই তরুণীকে হত্যা করে লাশটি ক্ষেতে ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা।  

লাশ ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি এনামুল।