রাবিতে ভর্তি পরীক্ষা ১৯ অক্টোবর থেকে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে স্নাতকে ভর্তি পরীক্ষা আগামী ১৯ অক্টোবর শুরু হচ্ছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. ইলিয়াছ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পরীক্ষা কমিটির সিদ্ধান্ত অনুসারে আগামী ১৯ অক্টোবর পরীক্ষা শুরু হয়ে ২৫ অক্টোবর পযর্ন্ত চলবে।
বিজ্ঞপ্তি অনুসারে ১৯ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এইচ ইউনিটের বিজোড় রোল নম্বরধারী এবং সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এইচ ইউনিটের জোড় রোল নম্বরধারী শিক্ষার্থীদের পরীক্ষা হবে।
একই দিন দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সি ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত একই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
২০ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত এফ ইউনিটের বিজ্ঞান গ্রুপ, সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এফ ইউনিটের অ-বিজ্ঞান গ্রুপ ও দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত জি ইউনিটের পরীক্ষা হবে।
২১ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ডি ইউনিটের বাণিজ্য বিভাগের বিজোড় রোল নম্বর, সকাল ১১টা থেকে ১২টা ডি ইউনিটের বাণিজ্য বিভাগের জোড় রোল নম্বর এবং দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত সব অ-বাণিজ্য রোল নম্বরধারীদের পরীক্ষা চলবে।
২১ অক্টোবর ই ইউনিটের বিজোড় রোল নম্বর ও বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত ই ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
২২ অক্টোবর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বি ইউনিটের বিজোড় রোল নম্বর, সকাল ১১টা থেকে ১২টা বি ইউনিটের জোড় রোল নম্বর, দুপুর ১টা থেকে ২টা এ ইউনিটের বিজোড় রোল নম্বর এবং বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটের জোড় রোল নম্বরধারীদের পরীক্ষা হবে।
২৩ ও ২৫ অক্টোবরের বিভিন্ন বিভাগের লিখিত ও ব্যবহারিক (প্রযোজ্য হলে) পরীক্ষার সময়সূচি পরে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এছাড়া আসন বিন্যাসসহ অন্যান্য তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.ru.ac.bd অথবা admission.ru.ac.bd থেকে জানা যাবে।
