২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ‘অপহৃত’ স্কুলছাত্রী উদ্ধার নেত্রকোনায়

গাজীপুর থেকে কথিত অপহরণের প্রায় দুইমাস পর নেত্রকোনা থেকে উদ্ধার করা হয়েছে এক স্কুলছাত্রীকে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 05:00 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. মোবারক হোসেন জানান, মঙ্গলবার রাতে নেত্রকোনা সদরের মনা গ্রাম থেকে গাজীপুর চান্দনা হাইস্কুলের সপ্তম শ্রেণির ওই ছাত্রীকে (১৭) উদ্ধার করে পুলিশ।

এ সময় ঘটনায় জড়িত অভিযোগে ওই গ্রামের আলাম ফকিরের ছেলে সেলিম মিয়াকে (২২) গ্রেপ্তার করা হয়। গাজীপুরের আধেপাশা এলাকায় ওই ছাত্রীদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি কারখানায় চাকরি করত সেলিম।

এসআই মোবারক হোসেন জানান,  গত ১৮ অগাস্ট স্কুল থেকে বাড়ি ফেরার সময়  চান্দনা চৌরাস্তা বাসস্ট্যান্ড এলাকা থেকে পাঁচ-ছয় জন সহযোগী নিয়ে সেলিম মেয়েটিকে জোর করে একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

এ ঘটনায় মেয়েটির মা জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন।

পরে গোপন সংবাদ পেয়ে মঙ্গলবার সন্ধ্যায় নেত্রকোনায় সেলিমের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে মেয়েটি উদ্ধার ও সেলিমকে গ্রেপ্তার করা হয়।