২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় চিংড়ি ঘেরে যুবকের লাশ

বাগেরহাটের মংলা উপজেলার একটি চিংড়ি ঘের থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মংলা থানার এসআই মঞ্জুর এলাহি জানান, বুধবার দুপুরে কানাইনগর গ্রামে রফিকুল ইসলামের ঘেরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

নিহত সাদ্দাম হোসেন (২২) চট্টগ্রামের বাসিন্দা ছিলেন। সেখানে মাকে নিয়ে একটি বস্তিতে বসবাস করতেন এবং চট্টগ্রাম নগরীতে রিকশা চালাতেন তিনি।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই মঞ্জুর জানান, চার/পাঁচ দিন আগে সাদ্দাম তার মা জরিনাকে নিয়ে চট্টগ্রাম থেকে মংলা উপজেলার কানাইনগর গ্রামে নানার বাড়ি বেড়াতে আসেন। গত দুইদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন।

মৃতের শরীরে কোনো আঘাতে চি‎হ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ এখনই বলা যাচ্ছে না।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। এ ঘটনায় মংলা থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।