লক্ষ্মীপুরে আগুনে পুড়েছে ১৮ দোকান
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় একটি বাজারে আগুন লেগে ১৮টি দোকান পুড়ে গেছে।
বুধবার ভোর রাতে উপজেলার হায়দরগঞ্জ বাজারে এ অগ্নিকাণ্ডে গয়নার দোকানসহ ১৮ দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
আগুনে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল কাদের বলেন, ভোররাতে বাজারে সাধু অধিকারী টি স্টল থেকে আগুনের সূচনা হয়। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে লেদু মিয়ার স্বর্ণকার শিল্পালয়, হারুন মহরার ট্রেডার্স ও বাসুদেব মজুমদারের স্বর্ণের দোকানসহ ১৮টি দোকান পুড়ে গেছে।
এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
অগ্নিকাণ্ডের পর রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমীন আলম ও উপজেলা চেয়ারম্যান আলতাফ হোসেন ও রায়পুর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছেন।
