চট্টগ্রামে অস্ত্র ও গুলিসহ নারী গ্রেপ্তার
চট্টগ্রামের বোয়াখালী থেকে অস্ত্র ও গুলিসহ এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বোয়ালখালী থানার ওসি শামসুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কধুরখীল গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ওসি শামসুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল ও ১০ রাউন্ড গুলি এবং দুটি দেশি বন্দুক ও ২০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, ফেরদৌস আরা স্থানীয় ডাকাত সর্দার জাকিরের অন্যতম সহযোগী। তার দলের অস্ত্রশস্ত্র ওই মহিলার কাছে রাখা থাকতো।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
