২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীমঙ্গলে বৃদ্ধের লাশ উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 08:53 PM

Updated : 22 Aug 2022, 07:18 PM

মঙ্গলবার উপজেলার ঠং গ্রামের হরিণছড়া চা বাগানের পাশের খালে নিধু বোনার্জীv (৭৫) লাশ পাওয়া যায়।

নিধু বোনার্জী হরিণছড়া চা বাগান এলাকার প্রয়াত কৃষ্ণ বোনার্জীর ছেলে।

শ্রীমঙ্গল থানার এএসআই গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, সোমবার শ্রমিক কলোনির পার্শ্ববর্তী এলাকায় গরু চরাতে যান নিধু। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

মঙ্গলবার বিকালে নিধুর লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর ধেয়। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানান।