কব্জি বিচ্ছিন্ন অবস্থায় চবি ছাত্রকে উদ্ধার
চট্টগ্রামের হাটহাজারীতে হাতের কব্জিবিচ্ছিন্ন অবস্থায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে উদ্ধার করেছে এলাকাবাসী।
মঙ্গলবার সকালে উপজেলার মীর্জাপুর এলাকার একটি খাল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশকে খবর দেয়।
উদ্ধার হওয়া মো. রিহান (২৫) ওরফে চমক ভট্টাচার্যকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইংরেজি বিভাগ থেকে সদ্য স্নাতকোত্তর পরীক্ষা দেওয়া চমক ভট্টাচার্য ধর্মান্তরিত হয়ে নাম পরিবর্তন করে রিহান নাম নেন বলে পুলিশ জানিয়েছে।
ওই সম্পর্ক ধরে মেয়েটির পরিবার চমকের ওপর হামলা চালায় বলে ধারণা করা হচ্ছে।
এএসআই বলেন, কিছুদিন আগে মেয়েটির বিয়ে হলেও সে শ্বশুড়বাড়ি থেকে চলে আসে।
আহত চমকের বরাত দিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, “গতকাল (সোমবার) বিকালে মেয়েটির বাবা নুর হোসেন ফোন করে চমককে ডেকে নিয়ে যায়। এসময় সরকার হাট এলাকায় নিয়ে মেয়েটির বাবা, চাচা এবং খালাত ভাই মিলে তাকে কুপিয়ে জখম করে মৃত ভেবে স্থানীয় একটি খালে ফেলে দেয়।”
চমকের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গভীর ক্ষত রয়েছে বলে এএসআই মোশারফ জানান।
