বোমায় উড়ে গেছে শিশুর কব্জি
বগুড়ার সোনাতলা উপজেলায় খড়ের গাদায় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরণে এক শিশুর কব্জি উড়ে গেছে।
মঙ্গলবার টেকানি-চুকাইনগর ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সহিদা খাতুন (৭) ওই গ্রামের হামিদুল ব্যাপারীর মেয়ে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সহিদার মা সুফিয়া বলেন, সকাল ৯টার দিকে বাড়ির বাহিরে খড়ের গাদার কাছে খেলছিল সহিদা। এ সময় গোল একটা কিছু হাতে নেওয়ার পরেই বিকট শব্দে বিস্ফোরণ হয়ে তার ডান হাতের কব্জি উড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত হয়।
সোনাতলা থানার ওসি মো. সেলিম হোসেন জানান, পরিত্যক্ত বোমা বিস্ফোরণে এক শিশু আহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থ পরিদর্শন করেছে। ধারণা করা হচ্ছে কে বা কারা বোমাটি খড়ের পালার মধ্যে লুকিয়ে রেখে ছিল। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
