ফেনীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত
ফেনীর সোনাগাজীতে রাস্তা পার হওয়ার সময় হিউম্যান হলারের চাপায় এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার দুপুরে উপজেলার ধলিয়া উকিল বাড়ির দরজা এলাকায় ফেনী-সোনাগাজী সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন সোনাগাজী মডেল থানার ওসি আবু জাফর মো. সালেহ।
নিহত লাতু মিয়া (৭৫) উপজেলার মহেষপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুতবেগে আসা যাত্রীবাহি হিউম্যান হলারটি লাতু মিয়াকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই ওই বৃদ্ধের মৃত্যু হয়।
লাশ ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
