বাগেরহাটে ট্রাকচাপায় শিশু নিহত
বাগেরহাটের ফকিরহাটে ট্রাক চাপায় এক শিশু নিহত হয়েছে।
নিহত মোড়ল আরিফুল ইসলাম (০৭) রামপাল উপজেলার শিবনগর গ্রামের হামিদ মোড়লের ছেলে।
বাগেরহাট মহাসড়ক পুলিশের ওসি মো. আব্দুল মান্নান ফরাজী জানান, আরিফুল তার চাচার সঙ্গে ফকিরহাট উপজেলার পিলজংগ গ্রামে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিল। মহিষ খামার এলাকায় বাস থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বাগেরহাটগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরিবারের আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
