২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মাদ্রাসাছাত্র নিহত

মাদারীপুরের শিবচরে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 02:17 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে শিবচর-পাঁচ্চর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবু তালেব (১৭) পটুয়াখালীর বাউফল উপজেলার বড়িপাশা গ্রামের নজরুল ইসলাম মোল্লার ছেলে। তিনি বাহাদুরপুর কওমী মাদ্রাসার ছাত্র ছিলেন।

শিবচর থানার ওসি মো. সাত্তার জানান, পাঁচ্চর উচ্চ বিদ্যালয়ের সামনে শিবচর থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাদ্রাসার ছাত্র আবু তালেব গুরুতর আহত হয়।  আহত আবু তালেবকে প্রথমে পাঁচ্চর রয়েল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি আটক করা হয়েছে বলে জানান তিনি।