২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে পাটকলে অগ্নিকাণ্ড

দিনাজপুরের হিলিতে একটি পাটের কলে আগুন লেগে যন্ত্রাংশ, মজুদ থাকা পাট ও বস্তা পুড়ে গেছে।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2014, 01:20 PM

Updated : 22 Aug 2022, 07:19 PM

মঙ্গলবার সকালে হিলির হাকিমপুর ফায়ার সার্ভিস এলাকায় আরনু জুট মিলে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহত ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

হাকিমপুর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোলায়মান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৯ টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গুদামে থাকা পাট ও তৈরি বস্তা পুড়ে গেছে।।

তবে আরনু জুট মিলের প্রশাসনিক কর্মকর্তা শেখ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগুনে মিলের মজুদ থাকা পাট ও বস্তার সঙ্গে যন্ত্রাংশও পুড়ে গেছে।

এতে এক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।